ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর সরব উপস্থিতি এবং চমৎকার ফ্যাশন সচেতনতা তাঁকে সবসময়ই নিয়ে আসে আলোচনার শীর্ষবিন্দুতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীনের উপস্থিতি মানেই ভক্ত-অনুরাগীদের জন্য নতুন কোনো চমক। এবার অবকাশ যাপনের একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে তার চমৎকার ফ্যাশনেবল লুক আর দারুণ সব লোকেশন মুহূর্তেই লুফে নিয়েছেন নেটিজেনরা।

ভ্রমণের এই মনোমুগ্ধকর ছবিগুলোর সঙ্গে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’
প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর বৈচিত্র্যময় ক্যাপশন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন।

প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









