ঈদুল আজহা উপলক্ষে আনন্দঘন মুহূর্তে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে ধরা দিলেন দেশের দুই পরিচিত মুখ ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে জায়েদ খানের শেয়ার করা ছবিতে তাদের দু’জনকে এক ফ্রেমে দেখা যায়। যুক্তরাষ্ট্রে থাকলেও উৎসবের আমেজে ছিল বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া।
ঈদ ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জায়েদ খান বলেন, ‘‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।’’
তিনি আরও বলেন, ‘‘প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’’
এদিকে প্রথম পর্বে দর্শকপ্রিয়তা পাওয়ার পর ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন জায়েদ খান। নতুন পর্বের নাম ‘ঈদ মোবারক’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









