হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
এর আগে গত ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। ওই রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থতার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









