সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে স্থান পান বাংলা চলচ্চিত্রের এই বরেণ্য অভিনেতা।

বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন। তার এই সুদীর্ঘ ও বহুমাত্রিক অবদানকে স্বীকৃতি জানাতেই কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে।

১৯৬৮ সালে শিশু শিল্পী হিসেবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান প্রসেনজিৎ। বাবা, কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’-এর মাধ্যমে শুরু হয় তার অভিনয়যাত্রা। নায়ক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে।

এরপর থেকেই একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। শুধু বাংলা সিনেমায় নয়, বলিউডসহ অন্যান্য ভাষার চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বর্তমানে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’। এই সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরে এসেছেন জনপ্রিয় চরিত্র ‘কাকাবাবু’ হিসেবে।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.