বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘নৌকার সিমলা’ চাইলেন ধানের শীষে ভোট

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

‘নৌকার সিমলা’ চাইলেন ধানের শীষে ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন তিনি।

নির্বাচনি প্রচারণায় নায়িকা সিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’

ম্যাডাম ফুলি খ্যাত এই নায়িকা আরও বলেন, ‘আমরা বাঙালি তো কাদা ছোড়াছুড়ি অনেক পছন্দ করি। এত বছর তো করলাম। সেই ১৯৭১ সাল থেকে শুরু করে এত বছর তো কাদা ছোড়াছুড়ি করেই আসছি। এবার ধানের শীষে ভোটটা দেই। আমাকে নিয়ে কেউ নয়-ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা আছে, সব ১২ তারিখের পর বলব।’

নায়িকা সিমলাকে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখে অনেকেই অবাক হচ্ছেন, কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছিলেন সিমলা।

সেসময় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা তার জন্মস্থান ঝিনাইদহ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে বলেছিলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অনেক দিনের স্বপ্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি জানি কথাটা হাস্যকর হবে। তারপরও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে।’

২০২৪ সালের নির্বাচনের আগে স্বপ্নে সাবেক প্রধানমন্ত্রীকে দেখা ও আওয়ামী লীগ পরিবারের সেই নায়িকাকে এখন বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখে অনেকেই নানা প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.