টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এমন দৃশ্য দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন যশ। তার মতে, পর্দায় স্বামীর এমন দৃশ্য দেখে রাধিকা হয়তো খুশি হবেন না। তবে এ নিয়ে তিনি রেগে যাবেন না বা তাদের দাম্পত্য সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
যশ বলেন, অভিনয় ও ব্যক্তিগত জীবনকে তিনি আলাদা করে দেখেন। রাধিকা নিজেও অভিনেত্রী হওয়ায় পেশাটির ধরন বোঝেন এবং তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যগুলো করতে হয়েছে বলেও জানান তিনি।
অভিনেতার ভাষ্য, এ ধরনের দৃশ্যে অভিনয় করাটা তার নিজের কাছেও সহজ নয়। তবে সিনেমার গল্পে দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি তা করেছেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









