চীনা অভিনেতা জিং বো রান তার অভিনয়জীবনের নতুন অধ্যায় নিয়ে কথা বলেছেন। ‘দ্য আর্লি স্প্রিং’কে নিজের প্রথম সত্যিকারের ‘আইডল ড্রামা’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, চরিত্রটির পোশাক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে নিজের দীর্ঘদিনের ফ্যাশন-অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন।
এর আগে ‘দ্য সেভেন সন্স অফ দ্য ফ্যামিলি’ নাটকে উত্তর চীনের একটি শ্রমিক পরিবারের চতুর্থ ছেলে লিয়াং ডং কিয়াং চরিত্রে অভিনয় করেছেন জিং বো রান। ১৯৭০-এর দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত বিস্তৃত এই গল্পে সাত ভাইয়ের চার দশকের জীবন ও পরিবারের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। চরিত্রটির জন্য শুটিংয়ের সময় তাকে নিয়মিত আবেগঘন দৃশ্যে অভিনয় করতে হয়েছে।
জিং বো রান জানান, ‘দ্য সেভেন সন্স অফ দ্য ফ্যামিলি’র গল্প তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। পরিচালক লিউ জিয়াংয়ের কাজের প্রতিও তার বিশেষ শ্রদ্ধা রয়েছে। এদিকে জিং বো রানের আরও কয়েকটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘উইন অর ডাই’, ‘দ্য সাইলেন্ট স্টর্ম’ এবং ‘দ্য সেভেন সন্স অফ দ্য ফ্যামিলি’ উল্লেখযোগ্য।
সূত্র: মেরি ক্লেয়ার চায়না


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









