রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাপ্পা–টিনার কণ্ঠে নতুন গান ‘তুমি বললেই’

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

বাপ্পা–টিনার কণ্ঠে নতুন গান ‘তুমি বললেই’

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তুমি বললেই’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নিজেই, এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন টিনা রাসেল। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল।

গানটি টিনা রাসেলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “জুলফিকার রাসেল আমার ভীষণ প্রাণের একজন মানুষ। সে আমার সংগীতসত্তার একটি অংশ। আমরা একসঙ্গে পাঁচ শতাধিক গান করেছি। তার লেখা গান করা আমার জন্য বরাবরই আনন্দের। টিনার গায়কী সুন্দর। আমার বিশ্বাস, নতুন কাজটি দারুণ লাগবে দর্শক-শ্রোতাদের।”

গানটি নিয়ে জুলফিকার রাসেল বলেন, “বাপ্পা ভাই ও আমি একসঙ্গে প্রচুর কাজ করেছি। সেই তালিকায় ‘তুমি বললেই’ নতুন সংযোজন। টিনার গায়কী আমার আলাদাভাবে ভালো লাগে। এবারের কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। দর্শক-শ্রোতাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে।” 

বাপ্পা–রাসেল জুটির নতুন গানে অংশ হতে পেরে উচ্ছ্বসিত টিনা রাসেল বলেন, “এর আগে জুলফিকার রাসেলের কথায় ও বাপ্পা ভাইয়ের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এবার রাসেলের কথায় বাপ্পা ভাইয়ের সঙ্গে ডুয়েট গাইতে পেরে খুব ভালো লাগছে।”

‘তুমি বললেই’ গানের ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.