বহু প্রতীক্ষার অবসান। ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’র প্রথম পর্ব। রণবীর কাপুরের এই ছবি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। ছবিমুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা।
রণবীর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল বিপুল। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে আলোচনায় এসেছিল ছবিটি। প্রথম দিনের ব্যবসাতেও তার প্রতিফলন দেখা গেল। তবে বিপুল প্রত্যাশা সত্ত্বেও বক্সঅফিসে কয়েকটি বড় ছবির রেকর্ড ভাঙতে পারল না ‘রামায়ণ’।
বাণিজ্য বিশ্লেষণকারী সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ৬৪.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। সব ভাষা মিলিয়ে মোট আয় প্রায় ৭৭.৫০ কোটি। তবে এই আয়ের সিংহভাগই এসেছে হিন্দি সংস্করণ থেকে।
ভাষাভিত্তিক ব্যবসার হিসাব বলছে, হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪৭.৫০ কোটি টাকা। কন্নড় সংস্করণের আয় ৭.২৫ কোটি টাকা। তেলুগু সংস্করণ থেকে ৬ কোটি, তামিল থেকে ২.৬০ কোটি এবং মালায়ালাম সংস্করণ থেকে এসেছে ১.৫০ কোটি টাকা। অর্থাৎ, আঞ্চলিক ভাষার সংস্করণগুলিও ছবির প্রথম দিনের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
তবে এত ভাল শুরু করেও একাধিক ব্লকবাস্টার ছবির রেকর্ড ভাঙতে পারেনি ‘রামায়ণ’। শাহরুখ খানের ‘পাঠান’ দেশ জুড়ে প্রথম দিনে আয় করেছিল প্রায় ৫৭ কোটি টাকা। রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’ আয় করেছিল ৬৩ কোটি টাকা। অজয় দেবগনের ‘দৃশ্যম ২’-এর প্রথম দিনের ব্যবসাও ছিল ৬২ কোটি টাকা।
সেই সব ছবিকে পিছনে ফেলেছে রণবীরের নতুন ছবি। কিন্তু তালিকার আরও উপরে রয়েছে শাহরুখের ‘জওয়ান’, প্রথম দিনে ব্যবসা করেছিল ৭৫ কোটি টাকা।
অন্য দিকে, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’র প্রথম দিনের আয় ছিল প্রায় ১০২ কোটি টাকা। এমনকি, প্রভাস অভিনীত বিতর্কিত ছবি ‘আদিপুরুষ’র প্রথম দিনের রেকর্ড ভাঙতে পারেনি ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তির প্রথম দিনেই ৮৬.৭৫ কোটি টাকার মোট ব্যবসা করেছিল ছবিটি। এই রেকর্ডগুলো ভাঙতে পারেনি নীতেশের ছবি।
এখন দেখার, দীপাবলি-ভাইফোঁটার ছুটিতে ছবির ব্যবসা আরও কতটা বাড়ে। প্রথম দিনের পরিসংখ্যান আশাব্যঞ্জক হলেও বক্সঅফিসে আসলে কতটা ভালো করতে পারে ‘রামায়ণ’, সেটাই দেখার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









