রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কল্কি ২: ৪০ বছর পর এক ফ্রেমে অমিতাভ–কমল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

কল্কি ২: ৪০ বছর পর এক ফ্রেমে অমিতাভ–কমল

দীর্ঘ প্রতীক্ষা, কাস্টিং জল্পনা আর বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রির অদৃশ্য টানাপোড়েন সব বিতর্ক পেছনে ফেলে অবশেষে হায়দরাবাদে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়ালের শুটিং। তবে শুটিং শুরুর খবরের চেয়েও বড় চমক এনে দিয়েছে ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকার ঐতিহাসিক পুনর্মিলন, প্রায় চার দশক পর একই ফ্রেমে অমিতাভ বচ্চন ও কমল হাসান।

২০২৫ জুড়ে ছবিটির কাস্টিং নিয়ে সরগরম ছিল টিনসেল টাউন। দীপিকা পাড়ুকোনকে ঘিরে অপেশাদারিত্বের অভিযোগ থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে গুঞ্জন বারবার নেতিবাচক আলোচনায় আসে প্রজেক্টটি। কিন্তু পরিচালক নাগ অশ্বিন যখন হায়দরাবাদে নতুন করে ক্যামেরা চালু করেন, তখন সব বিতর্ক মুছে দেয় দুই কিংবদন্তির উপস্থিতি।

শুটিং সেট থেকেই নিজের ব্লগে সেই মাহেন্দ্রক্ষণ ভাগ করে নিয়েছেন অমিতাভ। ছবিতে দেখা যায়, অশ্বত্থামার রূপে অমিতাভকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরছেন সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে কমল। আবেগঘন বার্তায় তিনি লেখেন, “দ্য গ্রেট কমল হাসানের সঙ্গে দেখা। ‘গিরাফতার’র পর আবার একসঙ্গে কাজ করছি আমরা।”

১৯৮৫ সালের সেই ছবির পর দীর্ঘ ৪০ বছর। অবশেষে আবার একফ্রেমে দুই তারকা। ফলে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া। প্রথম কিস্তিতে দু’জনই থাকলেও একসঙ্গে দৃশ্য ছিল না এবার সেই অপূর্ণতাই পূরণ হবে।

পরিচালক নাগ অশ্বিনের কাহিনি কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় ছয় হাজার বছর পরের ভবিষ্যৎ সময়কে ঘিরে। যেখানে সুপ্রিম ইয়াসকিনের অশুভ পরিকল্পনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবেন চিরঞ্জীবী অশ্বত্থামা। সিক্যুয়ালে এই দুই শক্তির সরাসরি সংঘাতই হবে মূল আকর্ষণ।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘কল্কি ২’ কেবল একটি সাই-ফাই মহাকাব্য নয় এটি ভারতীয় সিনেমায় উত্তর ও দক্ষিণের সৃজনশীল সেতুবন্ধনের এক বিরল উদাহরণ হয়ে উঠতে পারে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.