শনিবার, ২১ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর টু’

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর টু’

প্রথম কিস্তির সাফল্যের ধারা ধরে রেখে বৃহস্পতিবার (১৯ মার্চ) মুক্তির পর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বা ধুরন্ধর-২ বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই আধিপত্য বিস্তার করছে রণবীর সিং অভিনীত সিনেমাটি।

আদিত্য ধরের পরিচালিত ভারতীয় সিনেমাটি সব রেকর্ড ওলটপালট করে দিয়েছে। এর আগে ওপেনিং-ডে কালেকশনে শীর্ষে থাকা ‘পুষ্পা ২’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২’ কিংবা ‘কেজিএফ ২’-এর মতো মেগাবাজেট ছবিগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

ভারতজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম দিনেই ১০২.৫৫ কোটির ব্যবসা করেছে। এছাড়া বিশ্বজুড়েও এর দাপট দেখাচ্ছে।

উত্তর আমেরিকাতে আয় হয়েছে ৯ মিলিয়ন ডলার। সব মিলিয়ে প্রথম দিন শেষে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর-২’ আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ২৪০ কোটি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং কালেকশন।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.