রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নতুন চলচ্চিত্রে ফিরছেন অধরা খান

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

নতুন চলচ্চিত্রে ফিরছেন অধরা খান

ঢালিউড অভিনেত্রী অধরা খান দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। বছরের শুরুতেই তিনি নতুন কাজের খবর জানিয়েছেন। কানাডার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।

দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা—‘দখিন দুয়ার’ এবং ‘ঋতুকামিনী’। ইতিমধ্যে এই সিনেমাগুলোর ডাবিং শেষ করেছেন অধরা।

একই সঙ্গে তিনি তিনটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এর মধ্যে একটি শুটিং ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং ইউরোপে শুটিং হবে। অধরা বলেন, “আমার সহশিল্পী কে হবে বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরব।”

কানাডার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। সর্বশেষ বছর শেষে ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। চলতি মাসে আরও কিছু বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। এছাড়া ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টেও যুক্ত হয়েছেন, যেখানে স্বল্পদৈর্ঘ্যের গল্প লিখে ৪৮ ঘণ্টায় কাজ সম্পন্ন করা হয়।

অধরা বলেন, “দেশে যাওয়াটা আমার কাছে কঠিন নয়। তবে বর্তমানে দেশে কাজ কম, তাই নিজেকে আরও ভালো শিল্পী হিসেবে তৈরি করতে কানাডায় কাজের সুযোগ নিয়েছি। আশা করেছিলাম তার চেয়েও ভালো সুযোগ পেয়েছি।”

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.