মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কঙ্গনা রানাওয়াত ফিরছেন 'কুইন' সিকুয়েল নিয়ে

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

কঙ্গনা রানাওয়াত ফিরছেন 'কুইন' সিকুয়েল নিয়ে

রাজনীতিতে সক্রিয় হওয়ায় অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেশিরভাগ সময় রাজনীতিতেই ব্যয় করেছেন। এর ফলে তার অভিনয় ক্যারিয়ারে কিছুটা ধীরগতি এসেছে, আর দর্শকদের মধ্যে নতুন সিনেমা নিয়ে আগের মতো উত্তেজনা দেখা যায়নি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর কঙ্গনার একমাত্র মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘ইমার্জেন্সি’, যা তিনি নিজেই পরিচালনা করেছিলেন। তবে এটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। এই পরিস্থিতিতে কঙ্গনা এবার ফিরছেন তার জনপ্রিয় সিনেমা কুইন-এর সিকুয়েল নিয়ে।

২০১৪ সালের কুইন-এ দেখানো হয়েছিল কিভাবে দিল্লির এক সাধারণ মেয়ে একা ইউরোপ ভ্রমণের মাধ্যমে আত্মবিশ্বাস ও স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পায়। নতুন সিকুয়েলে এই শক্তিশালী চরিত্রটিকে আবার দেখা যাবে, তবে এবার তার যাত্রা ভারতের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে।

প্রাথমিকভাবে সিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কুইন ফরএভার’। দীর্ঘ সময় চিত্রনাট্যের কাজের পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চলতি মাসের শেষ দিকে ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। ছবিতে দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে।

পরিচালক হিসেবে থাকছেন আগের সিনেমার নির্মাতা বিকাশ বাহল। প্রথম কিস্তির মতো এবারও নারী স্বাধীনতা ও আত্মনির্ভরতার থিমটি গুরুত্ব পাবে। সিনেমায় আগের সহশিল্পী রাজকুমার রাও অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ বা ২০২৭ সালের শুরুতে কুইন ফরএভার মুক্তি পেতে পারে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.