মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিএসএল শেষ নাসিমের

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

পিএসএল শেষ নাসিমের

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন রাওয়ালপিন্ডিজের পেসার নাসিম শাহ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাওয়ালপিন্ডিজ ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, ইনজুরির কারণে চলতি পিসিএলে আর খেলতে পারবেন না নাসিম।

টুর্নামেন্টের দশম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বোলিং করার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন নাসিম। ২.২ ওভার বল করে মাঠ ছাড়েন তিনি।

চলমান আসরে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন নাসিম। ৬.২ ওভার বল করে ৭৭ রান খরচ করে মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি। তার ইকোনমি রেট ১২.১৫।

পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন নাসিম। ৮ কোটি ৬৫ লাখ পাকিস্তানি রুপিতে নাসিমকে দলে নেয় রাওয়ালপিন্ডিজ।

টুর্নামেন্টে এখনও জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডিজ। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.