বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমার ড্যাডি ইস্যু আছে: নোরা ফাতেহি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

আমার ড্যাডি ইস্যু আছে: নোরা ফাতেহি

নোরা ফাতেহি আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। তবে তার আইটেম গান মানেই হিট। তার ফিটনেস ও নাচ চর্চায় থাকলেও ব্যক্তিগত জীবন সেভাবে কখনো প্রকাশ্যে আসেনি। এবার নোরা নিজেই ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা তার জীবনের এক অন্ধকার দিক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার ড্যাডি ইস্যু আছে।’ ছোটবেলায় বাবার চলে যাওয়া এবং একা মায়ের কাছে বড় হওয়া, কীভাবে তার সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে, তা অকপটে জানিয়েছেন নোরা।

নোরা ফাতেহি জানান, ছোটবেলায় মা-বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাবার অনুপস্থিতি তার মনে পুরুষদের প্রতি একধরনের ক্ষোভ তৈরি করে। যদিও তিনি স্বীকার করে বলেন, ‘এটি আসলে আমার সমস্যা, যা একজন পুরুষের থেকেই শুরু হয়েছে।’ নোরা একে বলেছেন ‘মি প্রবলেম’ বা নিজের সমস্যা। সম্পর্ক ভালো রাখতে হলে আগে নিজের ভেতরের এই কষ্টগুলোকে চিনতে হবে।

এ ছাড়া যারা ছোটবেলায় প্রিয়জনকে হারিয়েছেন, তাদের মনের ভেতর সব সময় একটা ভয় কাজ করতে থাকে। নোরা স্বীকার করেছেন যে তার ‘অ্যাবানডনমেন্ট ইস্যু’ বা একা হয়ে যাওয়ার ভয় এতটাই ছিল যে খারাপ সম্পর্ক থেকেও তিনি বেরোতে পারতেন না। নোরা বলেন, ‘মনে রাখবেন একা হয়ে যাওয়ার ভয়ে ভুল মানুষের সঙ্গে থাকা কখনোই সুখের হয় না। নিজেকে ভালোবাসতে শিখলে এই ভয় কমে যায়।’ অর্থাৎ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কোনো সমাধান নয়, বরং নিজের ভয়কে জয় করা জরুরি।

নোরা জানিয়েছেন, রক্ষণশীল পরিবার আর আধুনিক জগতের সঙ্গে তাল মেলাতে গিয়ে তিনি মানসিক চাপে ভুগতেন। নোরা বলেন, ‘আপনি কী চান এবং আপনার পরিবার কী চায়, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে নিজেকে হারানো চলবে না। নিজের ওপর বিশ্বাস রাখাই প্রতিকূলতা কাটানোর মূল চাবিকাঠি।’

নোরা ফাতেহিও আর পাঁচটা মানুষের মতো সেলিব্রিটিদের ফ্যান ছিলেন। কিন্তু এখন তিনি বোঝেন তার পরিশ্রমী মা-ই ছিলেন তার আসল হিরো।

তিনি বলেন, ‘জীবনের কঠিন সময়েও পাশে মা ছিল’। নোরা স্পষ্টভাবে বলেন, ‘এখনো এই মানসিক সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কোনো সম্পর্ক ভেঙে গেলে দ্রুত তা ভুলে যাওয়া সব সময় সম্ভব হয় না।’ টিপসও শেয়ার করেছেন অভিনেত্রী। নিজেকে সময় দিন, নিজের ভুলগুলো বুঝুন এবং প্রয়োজন হলে সাইকোলজিস্টদের সাহায্য নিন। অতীতকে মেনে নিয়ে বর্তমানকে সুন্দর করাই জীবন।

সুন্দর সম্পর্কের জন্য প্রয়োজন কেবল ভালোবাসা নয়, বরং নিজের ভেতরের না বলা কথাগুলো বুঝে নিয়ে সেগুলোকে শুধরে নেওয়া। অর্থাৎ নিজের দুর্বলতা বুঝতে পারা এবং তা নিয়ে কাজ করাটাই সুন্দর সম্পর্কের মূল চাবিকাঠি। আর এই কাজটাই করেছেন নোরা।

ইসলামুল হাফিজ নির্জন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.