শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবারও বড় পর্দায় ফিরছে ‘সাইয়ারা’ জুটি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

আবারও বড় পর্দায় ফিরছে ‘সাইয়ারা’ জুটি

গত বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘সাইয়ারা’ জুটি আবারও ফিরছে বড় পর্দায়। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর নির্মাতা মোহিত সুরি তার পরবর্তী রোমান্টিক প্রজেক্টের জন্য আবারও বেছে নিয়েছেন আহান পান্ডে ও অনীত পড্ডাকে।

এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এ সিনেমাও প্রযোজনা করবে যশরাজ ফিল্মস।

মোহিত সুরি বলেন, ‘আমি সবসময়ই প্রেমের গল্প পছন্দ করি। আবেগ যখন প্রচণ্ড গভীর হয়, তখন তা উপেক্ষা করা যায় না। বরং ভালোবাসা তখন পুরোপুরি অনুভব করার ব্যাপার। একজন গল্পকার হিসেবে স্বাভাবিকভাবেই এ ধরনের গল্পের দিকে ঝুঁকে পড়ি। এই সিনেমায় সেই অনুভূতিগুলোকে নির্ভয়ে তুলে ধরব।’

নতুন সিনেমাটিতে ‘সাইয়ারা’ জুটি ফেরার বিষয়টি নিশ্চিত করে মোহিত সুরি বলেন, “সাইয়ারা’ সিনেমার টিমের সঙ্গে পুনরায় ফিরছি। এটি আমার কাছে বিশেষ। আমার মনে হয়, এটি আগেই ভাগ্যে লেখা ছিল। আবার একত্রিত হওয়া মানে যেন ঘরে ফেরা। তবে অবশ্যই সৃজনশীল ক্ষুধা নিয়েই ফেরা হবে। এবার নিজেকে নবাগত মনে হচ্ছে; উচ্ছ্বাস এবং উদ্বেগ কাজ করছে। আশা করি, এ সিনেমার গানগুলো আগের মতোই মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।”

মোহিত সুরি পরিচালিত এ সিনেমা অক্ষয় বিধানি প্রযোজনা করবেন। তিনি বলেন, “মোহিতের সঙ্গে আমাদের কাজের ভিত্তি হলো—সৃজনশীল সামঞ্জস্যতা। আমরা এমন গল্প বলতে চাই, যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মোহিতের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি, একটি সুর, একটি মুহূর্তের খোঁজ, যা পর্দায় শেষ হওয়ার পরও মনে থেকে যাবে। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত, যা আমরা সবসময় মনে রাখব।”

আহান-অনীত জুটিকে আবারও একসঙ্গে পেয়ে আনন্দিত প্রযোজক অক্ষয়। তিনি বলেন, “আমরা আবারও একসঙ্গে কাজ করতে গিয়ে এমন কিছু খুঁজছি, যা আরও সত্য, আরও গভীর এবং দীর্ঘস্থায়ী। আমাদের সিনেমায় আহান ও অনীতকে পেয়ে খুবই আনন্দিত। কারণ জেন-জিদের সবচেয়ে জনপ্রিয় জুটিকে আবার মোহিত সুরির রোমান্টিক সিনেমায় দেখা যাবে।”

আহান–অনীত অভিনীত নতুন সিনেমার দৃশ্যধারণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি।

সূত্র: পিঙ্কভিলা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.