ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির রূপ ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
শোবিজে সৌন্দর্যচর্চা এবং প্লাস্টিক সার্জারির চল নিয়ে কথা বলতে গিয়ে পরীমণিকে বিনোদন অঙ্গনের ‘আসল সুন্দরী’ বা ‘রিয়েল বিউটি’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে প্লাস্টিক সার্জারি ও অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে মুখ খোলেন তমা মির্জা। সেখানেই বর্তমান সময়ের অভিনেত্রীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।”
তিনি বলেন, “আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই। আমি তাদের বিপক্ষে, যারা বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও সেটা লুকাতে চায়। পনেরো বছর আগের আমি আর এখনকার আমি দেখলেই পরিবর্তন বোঝা যায়।”
নিজের পরিবর্তনের বিষয়ে তার ভাষ্য, ‘‘বয়সের সঙ্গে মানুষের স্বাভাবিক পরিবর্তন হওয়া আলাদা বিষয়, তবে কিছু পরিবর্তন সহজেই বোঝা যায় এবং সেটি অস্বীকার করার কিছু নেই।’’
তমা আরও বলেন, “হয়তো কথা শুনতে হবে যে আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। কিন্তু তাই বলে অস্বীকার করার কিছু নেই। আমার খারাপ লাগে যখন মানুষ বিষয়টা লুকানোর চেষ্টা করে।”
তিনি আরও জানান, বর্তমানে শুধু নারীরাই নন, পুরুষ তারকারাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির দিকে ঝুঁকছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









