সময়ের স্রোত নিজস্ব নিয়মে বয়ে চলে। সেই স্রোতে নানা ঘটনা, দুর্ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তির জন্ম-মৃত্যুর মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা। প্রতিটি দিনের সঙ্গেই জড়িয়ে আছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়।
১০ আগস্ট (সোমবার)। ইতিহাসের পাতায় চোখ রেখে জেনে নেওয়া যাক, এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা—
১৬৭৫ — রয়্যাল গ্রিনউইচ মানমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯১৩ — বলকান যুদ্ধের অবসানে বুখারেস্ট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৪ — অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ — প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৭ — চীন-জাপান দ্বিতীয় যুদ্ধের সময় জাপান চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে হামলা চালায়। এই যুদ্ধ ১৯৩৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলে।
১৯৪৫ — দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
১৯৫০ — কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের নাম পরিবর্তন করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাখা হয়।
১৯৯৯ — পাকিস্তান বিমানবাহিনীর একটি ফরাসি নির্মিত আটলান্টিক সামুদ্রিক নজরদারি বিমান ভারতীয় বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









