প্রবাদে আছে, ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। আজকের ঘটনা কাল হয়ে যায় অতীত, আর গুরুত্বপূর্ণ সেই অতীতই একসময় ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং তা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়। তাই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলো জানা আমাদের জন্য জরুরি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। জন্ম ও মৃত্যু হয়েছে বহু বিশিষ্ট ব্যক্তির।
উল্লেখযোগ্য ঘটনা
১৭৮৪—ভারতে প্রশাসনিক সংস্কারের প্রস্তাবসংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২—ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের সদস্যদের বন্দি করে।
১৯৬০—মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬১—পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৭২—দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়।
২০০৮—অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েন ফেডেরিকা পেলেগ্রিনি।
২০১১—সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
জন্ম
১৮১৪ - অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮১৯ - জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ।
১৮৪৮ - রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান।
১৮৮৪ - হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৮৬৭ - উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষপ্রণেতা।
১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিষ্কারক।
১৮৯৯ - স্যার আলফ্রেড জোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।
১৯০২ - ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী।
১৯১১ - ড. ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ।
১৯১২ - নোবেলজয়ী (১৯৬৯) ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ান্ম।
১৯১৮ - ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ।
১৯২০ - নেভিল ব্র্যান্ড, আমেরিকান অভিনেতা।
১৯২৬ - ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট।
মৃত্যু
১৯১৭ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।)
১৯৩২ - কৃষ্ণকমল ভট্টাচার্য বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯৩৬ - মাদাম কামা, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসেবে পরিচিতা।
১৯৪৬ - হারবার্ট জর্জ ওয়েলস, একজন ইংরেজ লেখক।
১৯৬৩ - শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৯৬৫ - হায়াতো ইকদা, জাপানের আইনজীবী এবং রাজনীতিবিদ, জাপানের ৫৮তম প্রধানমন্ত্রী।
১৯৬৮ - ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী।
১৯৭৭ - নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








