ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। বিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই ঘটে গেছে গুরুত্বপূর্ণ সব ঘটনা। জন্ম নিয়েছেন বহু জ্ঞানী-গুণী ব্যক্তি, আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন খ্যাতিমান অনেকে। সেই ধারাবাহিকতায় ইতিহাসে ১৪ আগস্টও একটি উল্লেখযোগ্য দিন।
শুক্রবার (১৪ আগস্ট) গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২২৬তম দিন। অধিবর্ষে এটি ২২৭তম দিন। বছর শেষ হতে বাকি আরও ১৪০ দিন। নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর কারণে ইতিহাসে দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য।
ঘটনাবলি
১৪৩৭ — মুদ্রণযন্ত্র আবিষ্কারের ঘটনা উল্লেখ করা হয়।
১৫৫১ — তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
১৫৮৫ — রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
১৭৬২ — ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
১৭৯০ — সুইডেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি সম্পাদিত হয়।
১৮২৫ — ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাডে অপরিশোধিত তেল নিয়ে গবেষণা ও পরীক্ষার মাধ্যমে পেট্রোল আবিষ্কারে সফল হন।
১৮৪৮ — ওরেগন এলাকা গঠিত হয়।
১৮৮৫ — জাপান জং প্রতিরোধক রং পেটেন্ট করে।
১৯০০ — মার্কিন নৌসেনারা পিকিংয়ে অবতরণ করে দখল নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
১৯১২ — মার্কিন মেরিন সেনারা নিকারাগুয়া দখল করে।
১৯৩১ — কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ইলা সেন ও মীরা দেবী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন।
১৯৪১ — মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক চার্টার ঘোষণা করেন।
১৯৪৫ — দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
১৯৪৭ — ভারত বিভক্তির মাধ্যমে পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম হয়।
জন্ম
১২৫৭ — জাপানের সম্রাট হানাজোনোর জন্ম।
১৮৬৭ — নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দির জন্ম।
মৃত্যু
১৪৩৩— পর্তুগালের রাজা প্রথম জোহানের মৃত্যু।
১৯৩৫ — নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরির মৃত্যু।
১৯৪১— নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ের মৃত্যু।
১৯৫৬— জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু।
১৯৭২ — ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁর মৃত্যু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









