চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১টি ক্যাটাগরির পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
নিয়োগের ধরন: স্থায়ী
মোট পদ: ১১টি ক্যাটাগরি
মোট জনবল: ২৫ জন
আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা
বয়সসীমা : ১৮ থেকে ৪৫ বছর
বয়স গণনার তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন ফি: ১০০, ১৫০ ও ২০০ টাকা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।
আবেদন ওয়েবসাইট: cpadigital.gov.bd/jobs
আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা
আবেদন ফি
পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০, ১৫০ ও ২০০ টাকা। নির্ধারিত নিয়মে অনলাইনের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
বয়সসীমা
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। তবে পদভেদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।বিস্তারিত পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করুন।





সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









