আজ ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমানো, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালিত হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’। সড়ক নিরাপত্তাকে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রাণ হারান বহু মানুষ। আহত হয়ে অনেকে দীর্ঘমেয়াদি শারীরিক ও আর্থিক সংকটের মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ জরুরি।
দিবসটি উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিরাপদ সড়ক গড়ে তুলতে অতিরিক্ত গতি পরিহার, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার এবং ট্রাফিক সংকেত মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাও জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









