দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম উপসর্গে নতুন করে ৯৪১ জন শনাক্ত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









