রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১০২৫ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম শনাক্ত হয়ে ঢাকায় দুই, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে একজন করে শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯০ শিশু।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশু। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ শিশু। এ নিয়ে পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৫৭ হাজার ৬১৯ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৯০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৫ শিশু এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৩ শিশু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









