স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের অপরিহার্য অবদানকে স্বীকৃতি এবং পেশাগত উৎকর্ষকে সম্মান জানানোর মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্কুল অব ফার্মেসির উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হলো ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল “আম্পয়ারিং ফার্মাসিস্টস ফর হেলথীদের ফিউচারস”।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলতে দক্ষ ও দায়িত্বশীল ফার্মাসিস্ট তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয় এই আয়োজন থেকে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাদিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ইউএপি অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন ইউএপি ফার্মেসি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবুন নাহার। অনুষ্ঠানে ইউএপি স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার বিশ্ববিদ্যালয় ও স্কুল অব ফার্মেসির বিভিন্ন কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভবিষ্যৎ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল ফার্মাসিস্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক। এতে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
দেশের বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশের ফার্মেসি পেশা, শিক্ষা ও নিয়ন্ত্রক সংস্থায় অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান।
নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন: মোহা. আলমগীর হোসেন (মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর-ডিজিডিএ) অধ্যাপক ড. মো. আসলাম হোসেন (সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি) অধ্যাপক ড. মো. শাহ আমরান (সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-বিএসি) জনাব মুহাম্মদ মাহবুবুল হক (সচিব, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল-পিসিবি)
শিক্ষাক্ষেত্রে সম্মাননা গ্রহণ করেন: অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান (এমেরিটাস অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মো. আবদুর রশীদ (এমেরিটাস অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া (ভারপ্রাপ্ত উপাচার্য, ইউএপি) অধ্যাপক ড. মামুনুর রশীদ (প্রো-ভাইস চ্যান্সেলর-একাডেমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম (প্রো-ভাইস চ্যান্সেলর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মো. সোহেল রানা (কোষাধ্যক্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মো. সেলিম রেজা (ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “স্বাস্থ্যসেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জ্ঞাননির্ভর ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট তৈরির বিকল্প নেই। ফার্মেসি পেশার উৎকর্ষ সাধনে এবং সংশ্লিষ্ট গুণীজনদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ ধরনের আয়োজন পেশাজীবীদের আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ব ফার্মাসিস্ট দিবসের এই আয়োজন দেশে ফার্মেসি শিক্ষা, গবেষণা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইউএপির দৃঢ় অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









