রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৩ মে সকাল ৮টা থেকে ১৪ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৩৬৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫৫ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭০ জনের এবং হামের উপসর্গধারী ৩৬৯ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









