মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এক ঘণ্টা পরেই ইরানে হামলার কথা ছিল: ট্রাম্প

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:২৮ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ১০:২৮ পিএম

এক ঘণ্টা পরেই ইরানে হামলার কথা ছিল: ট্রাম্প

ইরানের ওপর নতুন হামলা চালানো থেকে এক ঘণ্টা দূরে ছিলেন তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি হামলা স্থগিত করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বোঝাই করা হয়েছে এবং সেগুলো যাওয়ার জন্য প্রস্তুত। যুদ্ধ শেষ করার জন্য একটি শান্তি চুক্তি সম্পাদনের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনীর হয়তো ইরানের ওপর ‘আরেকটি বড় আঘাত’ হানার প্রয়োজন হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তেহরান একটি চুক্তির জন্য অনুনয়-বিনয় করছে। যদি কোনো চুক্তি না হয়, তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই একটি নতুন মার্কিন হামলা চালানো হবে।

তিনি বলেছেন, “আসলে, আমি বলতে চাচ্ছি দুই বা তিন দিনের মধ্যে, হয়তো শুক্রবার, শনিবার, রবিবার বা এই জাতীয় কোনো সময়ে, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে, একটি সীমিত সময়ের মধ্যে, কারণ আমরা তাদের একটি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।”

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.