ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘‘সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত ৬০০ কোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে।’’
কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেন, ‘‘এই ৬০০ কোটি ডলার কাতারে রক্ষিত মোট ১২ বিলিয়ন ডলার ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে।’’
ইরানের প্রেসিডেন্ট যুদ্ধের সময় দেশের জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেন, ‘‘নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।’’
তিনি বলেন, ‘‘ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ।’’
প্রেসিডেন্ট বলেন, ‘‘যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে।’’
সূত্র: বার্তা সংস্থা মেহের


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









