রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভারতের শুল্ক কমালেন ট্রাম্প

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

ভারতের শুল্ক কমালেন ট্রাম্প

বিশ্ব বাণিজ্যের মোর ঘুরিয়ে দিয়ে ভারতের ওপর আরোপিত বিশাল অংকের শুল্ক কমানার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা জানান। 

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে ট্রাম্প তাৎক্ষণিক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই চুক্তির ফলে এখন থেকে 'মেড ইন ইন্ডিয়া' পণ্যগুলো যুক্তরাষ্ট্রের বাজারে অনেক কম শুল্কে প্রবেশ করতে পারবে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য অনেক বড় সুসংবাদ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে তিনি এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। 

মোদি উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্র এবং বৃহৎ অর্থনীতি যখন একসাথে কাজ করে, তখন তা উভয় দেশের মানুষের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই চুক্তির আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য এবং কয়লা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। 

ট্রাম্প দাবি করেছেন, ভারত এখন থেকে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং এর বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে গুরুত্ব দেবে। তবে ভারতের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়টি নিশ্চিত করা হলেও রুশ তেল এবং ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।

এই চুক্তিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়েল এই চুক্তিকে একটি 'উইন-উইন' পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন, যা ভারতের কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দুয়ার খুলে দেবে। 

অন্যদিকে, বিরোধী দল কংগ্রেস এই চুক্তির তথ্য ভারত সরকারের আগে ট্রাম্পের কাছ থেকে পাওয়া নিয়ে সমালোচনা করেছে। 

সব মিলিয়ে, ট্রাম্পের এই ঘোষণা দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.