জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









