ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। আগুনের ঝুঁকিতে দুই দেশ থেকে ৩ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ফ্রান্সেই স্থানান্তর করা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও। তবে তীব্র বাতাস এবং অসহনীয় তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ফ্রান্সজুড়ে প্রায় ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
অন্যদিকে, আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ফলে স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকায় আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। এদিকে দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









