তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৭টা ৪০ মিনিট) প্রদেশটির কারাকোপ্রু জেলায় কম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে কেউ নিহত হননি এবং কোনো ভবন ধসে পড়েনি।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু জেলা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার (৪ দশমিক ৬ মাইল) গভীরে এর কেন্দ্র ছিল। আশপাশের কয়েকটি প্রদেশেও কম্পন টের পাওয়া গেছে।
শানলিউরফার গভর্নর হাসান শিলদাক তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, প্রাথমিক মূল্যায়নে শহরে কোনো মৃত্যু বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। তিনি জানান, ক্ষয়ক্ষতি আছে কি না তা দেখতে সংশ্লিষ্ট দলগুলো এলাকায় পরিদর্শন চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









