ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
কার্যালয় আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লেখিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









