ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বলয় গড়ে তুলেছে পুলিশ। এ পরিস্থিতিতে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর নিজ বাসভবন থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে প্রায় ৫০ জনের একদল পুলিশ সদস্য তাকে নিজেদের হেফাজতে নেয়। দিল্লিতে সিজেপি-র গণসমাবেশ রুখতে পুরো শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তার মধ্যেই বহুল আলোচিত এই ইউটিউবারকে আটক করা হলো।
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির কাছেই। পুলিশের নির্দেশনা না মানায় তাঁকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে পুলিশ।
দিল্লিতে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার সোসাইটি আবাসিক এলাকায় ধ্রুব রাঠির বাসায় পৌঁছান পুলিশের সদস্যরা।
এর আগে গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠিকে দিল্লি যেতে নিষেধ করা হয়েছিল।
অন্যদিকে যন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ নারী দল ‘পিঙ্ক ফোর্স’ মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি বিক্ষোভে নারী পুলিশ সদস্যদের সঙ্গে বেশ কিছু অশালীন আচরণের ঘটনার খবর সামনে আসার প্রেক্ষাপটে এ বিশেষ দল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে বলেছেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’
দিল্লিতে পৌঁছালে আটক করা হবে কি না, জানতে চাইলে এ কথা বলেন অভিজিৎ। এএনআইকে তিনি এসব কথা বলেন।
মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হয়েছেন অভিজিৎ। এনআই এর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে দিপকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।
দিল্লি ছাড়ার আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’
যন্তর মন্তরে আজকের বিক্ষোভে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও যোগ দেবেন।সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় দিপকেসহ অন্যান্য নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবর যন্তর মন্তর ২.০-তে অংশ নেবেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









