জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহামেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) আন্তালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এমিনে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের স্ত্রী। সাজিদা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সহধর্মিণী।
বৈঠকের পর তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে এক পোস্টে এমিনে এরদোয়ান বলেন, ‘‘ভৌগোলিকভাবে দুই দেশের অবস্থান আলাদা হলেও প্রকৃতির প্রতি দায়িত্ব সবার জন্যই সমান।’’ কপ৩১ উপলক্ষে তার দেশে আমন্ত্রিত সাজিদা মোহামেদের সঙ্গে এই সর্বজনীন উপলব্ধি নিয়ে মতবিনিময়ের সুযোগ হয়েছে বলেও জানান তিনি।
প্রথমবারের মতো তুরস্কের আয়োজনে জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন সোমবার আন্তালিয়ায় শুরু হয়েছে, চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
এতে ১৯৬টি পক্ষ ও ইউরোপীয় ইউনিয়ন অংশ নিচ্ছে।
বুধ ও বৃহস্পতিবার প্রেসিডেন্ট এরদোয়ানের আয়োজনে অনুষ্ঠিত নেতাদের শীর্ষ সম্মেলনে ছয়টি মহাদেশের ৯৫টি দেশের ১০০-এর বেশি নেতা ও সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি যোগ দিচ্ছেন।
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









