স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এখন থেকে অভিযানের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের দ্বারা আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রমে জড়িত হয়নি। কিন্তু আমাদের এই উদারতার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে মনে হয়।’’
তিনি বরেন, ‘‘তারা জানে এই সরকারের আমলে গুম হতে হবে না। ক্রসফায়ারে যেতে হবে না। আয়না ঘরে থাকতে হবে না। এই সরকারের আমলে অজ্ঞাত লাশ হয়ে কোথাও তাদের ভেসে উঠতে হবে না নদীতে অথবা বনে জঙ্গলে।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে তারা নিচ্ছে। তবুও আমরা দেশের মানুষের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি থেকে সরে আসবো না। আমরা মানবাধিকারের সীমা রেখার মধ্য থেকেই অস্থীরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেব ইনশাল্লাহ।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









