রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত

পাকিস্তান সামরিক বাহিনীর ‘গজব লিল–হক’ অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব দাবি করেন।

তিনি জানিয়েছেন, এ  অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

জেনারেল আহমেদ শরীফ আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।

সূত্র: ডন

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.