রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি তালেবানের

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি তালেবানের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাত এখন এক ভয়ংকর রূপ নিয়েছে। এর মধ্যেই পাকিস্তানের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তানের তালেবান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।

তালেবান মুখপাত্র মুজাহিদ বলেন, তাদের হামলার উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট বার্তা পাঠানো যে ‘আমাদের হাত তাদের কলার ছুঁতে পারে।’ পাকিস্তানের যেকোনো কর্মকাণ্ডের জবাব ইসলামাবাদকে দেওয়া হবে।

তিনি দাবি করে জানান, আফগানিস্তানের প্রতিশোধমূলক অভিযানে ১৯টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং দুটি সদর দপ্তর দখল করা হয়েছে। আফগান হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

মুজাহিদ বলেন, ‘আফগান বাহিনী অস্ত্র, গোলাবারুদ, একটি ট্যাঙ্ক এবং একটি সামরিক পরিবহন যান উদ্ধার করেছে। যুদ্ধে ১৩ জন ইসলামিক আমিরাতের সেনা শহীদ এবং ২২ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধের সূত্রপাতকারী হলো পাকিস্তান।’

আফগানিস্তানের সামরিক প্রতিক্রিয়াকে বৈধ আত্মরক্ষার জন্য সমর্থন করে উল্লেখ করে মুজাহিদ বলেন, ‘আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছি এবং আমরা এখনো চাই আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হোক।’

তিনি সতর্ক করে দিয়ে জানান, আক্রমণ অব্যাহত থাকলে আফগান প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.