পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সেনা সদর পরিদর্শন করেছেন এবং সামরিক নেতৃত্বের কাছ থেকে আফগানিস্তানের অভিযান পরিস্থিতি সম্পর্কে জেনেছেন।
আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানের তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি ‘জিরো টলারেন্স’।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষা করার জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়।’
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









