সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সম্পর্কোন্নয়নে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: হাইকমিশনার

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

সম্পর্কোন্নয়নে ভারত ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: হাইকমিশনার

অর্থনীতি ও বিনিয়োগ-সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভবিষ্যৎ সহযোগিতা যেন উভয় দেশের জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে হয়—সেটি নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে সম্পর্ককে আরও ভবিষ্যতমুখী, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর করা যায়, আমাদের অর্জনগুলোকে কাজে লাগিয়ে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা যায় এবং বাণিজ্য ও বিনিয়োগ-সম্পর্ক আরও গভীর করা যায়—এসব বিষয় নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখীভাবে একসঙ্গে কাজ করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং মানুষকেন্দ্রিক সহযোগিতা জোরদারের আগ্রহের কথা জানিয়েছি।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী বাণিজ্য, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এটিকে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে দুই দেশের বিভিন্ন খাতে ব্যবসাগুলোর পারস্পরিক সম্পৃক্ততা সহজ করা যায় এবং ভৌগোলিক নৈকট্য ও পারস্পরিক ঘনিষ্ঠতাকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা যায়—সেসব বিষয়েও কথা হয়েছে।

সিইপিএ চুক্তি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এ বিষয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। তবে এসব বিষয় আমাদের ব্যবসা ও অর্থনৈতিক আলোচনার অংশ। ব্যবসা সম্প্রসারণে স্থলবন্দর গুরুত্বপূর্ণ।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.