মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এবার ইরানের 'নাতাঞ্জ' পারমাণবিক কেন্দ্রে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২ মার্চ) জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি এই কথা বলেন।
আজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়।
এ সময় সাংবাদিকদের নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’
রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









