ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (হাজির করা হলে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল আটককৃতদেরকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. ছলেমান (৪৯), মো. কবির (৩০) ও মো. শাহিন (২২)। তারা সবাই বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করেন। এসময় মাছ শিকার করতে নদীতে জাল ফালানো অবস্থায় ৩ জেলেকে আটক করে মৎস্য প্রশাসন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘‘মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২২দিনে যে কেউ সরকারি আইন লঙ্গন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









