বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান যুদ্ধে কমপক্ষে ৬ মার্কিন সেনা নিহত

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম

ইরান যুদ্ধে কমপক্ষে ৬ মার্কিন সেনা নিহত

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ছয়শোর অধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিচ্ছে রেডক্রস। অপরদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত ছয় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড- সেন্টকম।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার যৌথ হামলা শুরু করে ইরানে। এর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা এসব সদস্যের মৃত্যুর খবর সোমবার রাতে দিল সেন্টকম। আগের দিন রোববার তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল সামরিক বাহিনীটি।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন বাহিনী সম্প্রতি একটি স্থাপনা থেকে পূর্বে নিখোঁজ থাকা দুইজন সেবা সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছে, যে স্থাপনাটি ইরানের প্রাথমিক হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রধান যুদ্ধ অভিযানগুলো এখনও চলছে। নিহতদের নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে।’

সূত্র: আল জাজিরা 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.