শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে

ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ধারবাহিকতায় এবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রে একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.