ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন।’
বুধবার (৪ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘ইসরাইলকে ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে।’
তিনি আরও লেখেন, ‘তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’
ইসরইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে এবং ‘ইরানি জনগণের জন্য তাদের সরকারকে উৎখাত করার পরিবেশ তৈরি করতে’ ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ চালিয়ে যাবে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









