শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: ইরানি গণমাধ্যম

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

ইরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: ইরানি গণমাধ্যম

ইরানের রাজধানী তেহরানে দুটি স্কুল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির গণমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি।

ইরানের আধাসরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হেনেছে।

ফারস নিউজ একটি শ্রেণিকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। এতে অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়।

সূত্র: আল জাজিরা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.