মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেন।
ইরবিল শহরে হওয়া এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাজানি। তবে এ হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি তিনি।
তাজানি জানান, ঘাঁটিতে থাকা সব সেনাসদস্য নিরাপদ রয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









