ইরাকের বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাংকারে ইরানের হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরাকের জলসীমায় হামলার পর পারস্য উপসাগরে আরেকটি তেল ট্যাংকারে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআবি জানায়, ইরান হামলার দায় স্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, পানির নিচে ড্রোন হামলায় ‘পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে।’
দূতাবাস আরও জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
সূত্র: আল-জাজিরা ও এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









