বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি বলেন, ‘এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।’

মোজতবা খামেনি বলেন, ‘ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়।

এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.