সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিরের আক্রমণে নিহত সুব্রতের পরিবার পেল তিন লক্ষ টাকার চেক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

কুমিরের আক্রমণে নিহত সুব্রতের পরিবার পেল তিন লক্ষ টাকার চেক

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক দিয়েছে বন বিভাগ। 

রবিবার (১৫ মার্চ) সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। স্বামীর মৃত্যুতে ক্ষতিপূরণের এই চেক গ্রহণ করেন সুব্রত মন্ডল এর স্ত্রী বামনী মন্ডল। এ সময় চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী  সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বৈধ পাস নিয়ে কাকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হওয়ায় সরকারের পক্ষ থেকে ঐ বনজীবী পরিবারকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে। 

গত বছরের ৩০ শে সেপ্টেম্বর সুন্দরবনে কাকড়া আহরণ করে বনজীবী সুব্রত মন্ডল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবনের একটি কুমির তাকে গ্রাস করে টেনে নিয়ে যায়। পরে তার ক্ষত বিক্ষত লাশ ভেসে ওঠে। 

নিহত সুব্রত মন্ডল দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডেলর ছেলে। 
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.